বানারীপাড়া উপজেলা যুবদলের সভাপতি ও বন্দর বাজারের ব্যবসায়ী সাব্বির আহমেদ সুমন হাওলাদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বানারীপাড়া বন্দর বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
বানারীপাড়া বন্দর বাজারের ব্যবসায়ীদের কমিটি গঠনের লক্ষ্যে আবেদন গ্রহণের আজকের ছিল শেষ দিন। আজ সন্ধায় বন্দর বাজার পরিচালনা কমিটি গঠনের আহবায়ক কমিটির আহবায়ক বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম মিঞা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা সহ অন্যান্য সদস্যবৃন্দের উপস্থিতিতে সকল পদে আবেদনকারীদের তালিকা যাচাই বাছাই শেষে সাধারন সম্পাদক পদে শুধু মাত্র একটি আবেদন পত্র জমা হয়। যেহেতু সাধারন সম্পাদক পদে আর কোন আবেদন পত্র জমা হয়নি তাই সুমন হাওলাদারকে সাধারন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষনা করা হয়।
এদিকে সুমন হাওলাদার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বানারীপাড়া বন্দর ব্যবসায়ীবৃন্দ। আরও আভিদন্দন জানিয়েছিন বানারীপাড়া উপজেলা বিএনপি ও তার অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অভিনন্দন জানান বানারীপাড়া প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।