বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

এসএসসি : বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৭১ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হারের দিক থেকে গত দুই বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারেও পিরোজপুর জেলা সবার শীর্ষে রয়েছে। আর সবার নীচের অবস্থানে রয়েছে ভোলা জেলা।

সোমবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। এসময় উপ‌স্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সটিব অধ্যাপক আব্দুস সালাম।

তিনি জানান, এ বছর গড় পাসের হারে পিরোজপুর জেলার অবস্থান রয়েছে সবার শীর্ষে। এ জেলায় মোট পাসের হার ৭০ দশমিক ৭২। তবে গত বছরের থেকে এবারে এ জেলাসহ সকল জেলার পাসের হার কিছুটা বেশি। পিরোজপুর জেলায় গত বছর পাসের হার ছিল ৬৫ দশমিক ৩৮। ।

এরপর দ্বিতীয় অবস্থানে থাকা বরগুনা জেলার এ বছর পাসের হার ৬২ দশমিক ৯১, যা গত বছর ছিল ৫০ দশমিক ৮৪। তৃতীয় অবস্থানে থাকা বরিশাল জেলার পাসের হার ৬১ দশমিক ৭২, যা গতবছর ছিল ৫৭ দশমিক ২০। চতুর্থ অবস্থানে থাকা ঝালকাঠি জেলার পাসের হার ৫৮ দশমিক ০৩, যা গতবছর ছিল ৫১ দশমিক ৭৭। পঞ্চম অবস্থানে থাকা পটুয়াখালী জেলার পাসের হার ৫৭ দশমিক ১০, যা গতবছর ছিল ৫৫ দশমিক ৭২ এবং ষষ্ঠ অবস্থানে থাকা ভোলা জেলার পাসের হার ৫৩ দশমিক ৭১, যা গত বছর ছিল ৫৪ দশমিক ৭০।

অপরদিকে এ বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সব থেকে বেশি। এরপর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের অবস্থান। জিপিএ-৫ এর দিক থেকে সবচেয়ে বেশি পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ২ হাজার ৪৮৬ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া মানবিক বিভাগ থেকে মাত্র ২৬৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৪ জন জিপিএ-৫ পেয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin