বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি এর অভি/যানে ১৯৫৮ পিস ইয়াবাসহ ১ জন মাদ/ক ব্যবসায়ী গ্রেফ/তার

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩৪ Time View

প্রেস বিজ্ঞপ্তি।।।

র‌্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানি এর অভিযানে সলঙ্গা থানা এলাকা হতে ১৯৫৮ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব সফলতার সাথে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয় এর দিক নির্দেশনায় এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অদ্য ৯ আগস্ট ২০২৬ খ্রি. রাত্রী ০৩.৪৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হোটেল নিউ মায়ের আঁচল এর বিপরীত প¦ার্শে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯৫৮ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

২। গ্রেফতারকৃত আসামী ১। । মোঃ মোস্তাক আহমেদ(৫৫), পিতা-মৃত হাবিবুুর রহমান, সাং-কাটাবিল(১৮নং ওয়ার্ড), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী মোঃ মোস্তাক আহমেদ(৫৫), দীর্ঘদিন যাবত অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কুমিল্লা হতে সংগ্রহ পূর্বক নিজ হেফাজতে রেখে সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছে।

৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin