বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

পিএইচডি করতে যুক্তরাষ্ট্রর উদ্দেশ্যে দেশ ছেড়েছেন চট্টগ্রাম এর সন্তান উচ্ছাস সিকদার

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ২৪ Time View

মিঠুন সাহা, নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ।।

উচ্চশিক্ষায় আরেকটি গৌরবোজ্জ্বল সাফল্যের সাক্ষী হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের মেধাবী শিক্ষার্থী উচ্ছাস সিকদার যুক্তরাষ্ট্রের Miami University, Ohio, USA-এ Microbiology বিষয়ে Full Funded PhD করার সুযোগ অর্জন করেছেন।

এই স্কলারশিপের আওতায় তিনি ১০০ শতাংশ টিউশন ফি মওকুফ (Tuition Fee Waiver)-এর পাশাপাশি Graduate Teaching Assistantship (GTA) লাভ করেছেন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা-সহায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি গবেষণার সুযোগ এবং উচ্চশিক্ষার ব্যয় নির্বাহের আর্থিক সুবিধাও পাবেন।

উচ্ছাস সিকদার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ থেকে সফলতার সঙ্গে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। শিক্ষাজীবনে গবেষণার প্রতি গভীর আগ্রহ, অধ্যবসায় এবং নিরলস পরিশ্রমের ফলস্বরূপ তিনি বিশ্বের অন্যতম মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণার এই মর্যাদাপূর্ণ সুযোগ অর্জন করেছেন।

উচ্ছাস শিকদার জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান, গবেষণার অভিজ্ঞতা এবং শিক্ষকদের দিকনির্দেশনা তাকে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার জন্য আত্মবিশ্বাস জুগিয়েছে। যুক্তরাষ্ট্রে মাইক্রোবায়োলজি বিষয়ে উন্নত গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি এবং মানবকল্যাণে অবদান রাখাই তার প্রধান লক্ষ্য।

আজ ভোরের ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়েন। নতুন এই যাত্রাকে ঘিরে পরিবার, শিক্ষক, সহপাঠী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। সবাই তার উজ্জ্বল ভবিষ্যৎ, সফল গবেষণা জীবন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম আরও সমুন্নত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

উচ্ছাস সিকদারের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়; এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তার বিভাগ এবং বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত। তার এই সাফল্য ভবিষ্যতে উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য নতুন স্বপ্ন দেখার প্রেরণা হয়ে থাকবে।

উচ্চশিক্ষার এই গৌরবময় অর্জনের জন্য উচ্ছাস সিকদারকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন তার শিক্ষক, সহপাঠী এবং শুভানুধ্যায়ীরা। সকলের প্রত্যাশা, তিনি আন্তর্জাতিক গবেষণাঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখে একদিন দেশের বিজ্ঞান ও গবেষণা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

উচ্ছাস সিকদারের বোন পাপড়ি শিকদার জানান :
“উচ্ছাসের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত, আবেগাপ্লুত ও গর্বিত। ছোটবেলা থেকেই সে পড়াশোনা ও গবেষণার প্রতি নিবেদিত ছিল। তার কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং অদম্য ইচ্ছাশক্তির ফলেই আজ সে যুক্তরাষ্ট্রের মিয়ামি ইউনিভার্সিটিতে ফুল-ফান্ডেড পিএইচডি করার সুযোগ অর্জন করেছে।

পরিবারের পক্ষ থেকে আমরা মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। আমরা সকলের কাছে উচ্ছাসের জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করছি, যেন সে সফলভাবে উচ্চশিক্ষা সম্পন্ন করে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম আরও উজ্জ্বল করতে পারে। তার এই অর্জন যেন আরও অনেক শিক্ষার্থীকে বড় স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে অনুপ্রাণিত করে।”

জানা যায়, তার জন্মস্থান চট্টগ্রাম এর বাঁশখালিতে। একটা সময় তার বাবার কর্মস্থান এর সুবাদে খাগড়াছড়ির পানছড়িতেও ছিল।পরবর্তীতে চট্টগ্রাম শহরের আন্দরকিল্লায় থেকে পড়াশোনা করে।ছোটবেলা থেকে মেধাবী হিসেবে প্রতিটি ক্লাসে ভালো ফলাফল করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin