বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

গোদাগাড়ীতে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অ/নিয়মের অভিযোগে বিএনপির বিক্ষো/ভ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৬০ Time View

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কর্মী নিয়োগে অনিয়ম ও আওয়ামী লীগসহ ‘ফ্যাসিস্টদের’ নিয়োগের অভিযোগ তুলে রাজশাহীর গোদাগাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।রাজশাহী খবর

রোববার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক ভবনের মূল ফটকের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেন বিএনপির নেতৃবৃন্দ।

কর্মসূচিতে গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বিপ্লব, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বেলাল উদ্দিন বুশ, উপজেলা ছাত্রদলের সভাপতি বেদার উদ্দিন বিদ্যুৎসহ বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বিপ্লব বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও ইমামদের বেতনের বিষয়টি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হিসেবে ছিল। সরকার ফ্যামিলি কার্ডের কার্যক্রম হাতে নেওয়ায় প্রকৃত উপকারভোগীদের কাছে এর সুফল পৌঁছে দিতে সুষ্ঠু ও স্বচ্ছভাবে তথ্য সংগ্রহের দাবি জানান তিনি।

তিনি অভিযোগ করেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য কর্মী নিয়োগে প্রশাসনের একটি অংশে অনিয়ম ও ষড়যন্ত্র হচ্ছে। বিএনপির নেতাকর্মীদের বাদ দিয়ে অন্য রাজনৈতিক দলের লোকজনকে এ কাজে নিয়োগ দেওয়া হলে তা সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।Politics

বিপ্লব বলেন, ফ্যামিলি কার্ডের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজে যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দিতে হবে। একই সঙ্গে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণের জন্য সরকারের নেওয়া এ কর্মসূচি যাতে কোনো পক্ষের কারণে বিতর্কিত না হয়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। তাদের দাবি উপেক্ষা করে নিয়োগ দেওয়া হলে পরবর্তীতে উপজেলা ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

সমাবেশে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল- ‘নয়-ছয়ের নিয়োগ-মানি না, মানব না’, ‘মিথ্যাচারের নিয়োগ-মানি না, মানব না’ এবং ‘কারচুপির নিয়োগ-মানি না, মানব না’।

বক্তারা বলেন, ফ্যামিলি কার্ডের সুবিধা প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের কাছে পৌঁছাতে হলে শুরুতেই তথ্য সংগ্রহ ও কর্মী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোনো রাজনৈতিক প্রভাব বা পক্ষপাতের মাধ্যমে কর্মী নিয়োগ করা হলে ভবিষ্যতে উপকারভোগী নির্বাচন নিয়েও প্রশ্ন উঠতে পারে।

গোদাগাড়ী উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল মানিক বলেন পরীক্ষার মাধ্যমে একটি মেরিট লিষ্ট তৈরী করা হয়েছিল। কোনভাবে অনিয়ম, দুর্নীতি করার সুযোগ নেই। পরীক্ষা ফেয়ার হয়েছে।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin