বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

সুন্দরগঞ্জে ২ লা/খ টাকা উইপোকায় খেলো রিক্সাওয়ালার

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৬২ Time View

মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

দীর্ঘ প্রায় এক যুগের হাড়ভাঙ্গা পরিশ্রমের জমানো ২ লাখ টাকা উইপোকা ও তেলাপোকা  কেটে টুকরো টুকরো করার কারণে বিপাকে পড়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জের একটি পরিবার। শেষ সম্বল হারিয়ে পরিবারটিতে এখন চলছে শুধুই হাহুতাশ। অদূর ভবিষ্যতের জন্য সঞ্চয় করা জমানো টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

এ ঘটনাটি ঘটেছে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামে।ওই গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন ও তাঁর স্ত্রী ফাতেমা বেগমের জমানো টাকা।

পারিবারিক সূত্রে জানা গেছে , তোফাজ্জল-ফাতেমা দম্পতি দীর্ঘ ১০ হতে ১২ বছর ধরে ঢাকায় বসবাস করেছিলেন। তোফাজ্জল রিকশা চালাতেন এবং ফাতেমা বেগম বাসা বাড়িতে ঝিয়ের কাজ করতেন। ৩ কন্যাসন্তানের ভবিষ্যৎ এবং বৃদ্ধ বয়সের  পাথেয় ভেবে সংসারের খরচ বাঁচিয়ে তিলে তিলে ওই ২ লাখ টাকা জমান তারা। সেই কষ্টের সঞ্চয় একটি কাঠের বাক্সে নিরাপদ ভেবে রাখা হয়েছিল।

ইদানীং ঢাকা থেকে গ্রামে এসে বাক্সটি খোলেন তোফাজ্জল ও ফাতেমা। কিন্তু বাক্স খুলতেই হতভম্ব হয়ে পড়েন তারা। দেখতে পান, বাক্সে রাখা ১ হাজার টাকার নোটের সবগুলোই উইপোকা ও তেলাপোকা কেটে কুচিকুচি করে ফেলেছে। দীর্ঘদিনের কষ্টার্জিত অর্থ তাদের অজান্তে দিনেদিনে পরিণত হয়েছে মূল্যহীন কাগজের টুকরোয়। সঞ্চয় হারিয়ে তোফাজ্জল ও ফাতেমার আর্তনাদে সারা গ্রাম নেমে এসেছে গভীর সমবেদনা।স্থানীয়রা জানান, বাংলাদেশ ব্যাংকের বিধি অনুযায়ী ছেঁড়া-ফাটা টাকা পরিবর্তনের সুযোগ পেতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। কায়িক পরিশ্রম করে ১০-১২ বছরের তিলে তিলে গড়া সঞ্চয় হারিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার ও হাহুতাশের মধ্যে দিন কাটাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin