বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

প্লাস্টিক জমা দিলেই গাছের চারা: পরিচ্ছন্ন জেলা গড়তে ব্যতিক্রমী উদ্যোগ ময়মনসিংহের ডিসির

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫৯ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য ময়মনসিংহ জেলা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পরিস্কার- পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন ও উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ময়মনসিংহর জেলা প্রশাসক সাইফুর রহমান। জেলাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসাবে গড়তে তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের বর্জ জমা দিলেই বিনামূল্যে তাদের হাতে তুলে দিচ্ছেন গাছের চারা।

রবিবার (৯ আগস্ট ) সকালে তিনি নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ‘ক্লিন ময়মনসিংহ’, ‘ক্লিন সানডে’ ও বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এই উদ্যোগ বাস্তবায়নে শিক্ষার্থীদের মাঝে এসব গাছে চারা বিতরণ করেন। জেলা প্রশাসনকে এই আয়োজনে সার্বিকভাবে সহযোগীতা করেন প্রতিজ্ঞা যুব সংগঠন , পাশে আছি আমরা , ক্লিন আপ ময়মনসিংহ সহ বিভিন্ন সামাজিক সংগঠন।

এসময় জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার নিশ্চিত করা এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিই এই কর্মসূচির মূল লক্ষ্য। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং দূষণমুক্ত নগরী গঠনে ময়মনসিংহ জেলা প্রশাসন এ ধরনের কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে জেলা প্রশাসন ময়মনসিংহ কে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে চায়।

তিনি বলেন, দূরদর্শী পরিকল্পনা ও দক্ষতা ও জনসচেতনতার অভাবে ময়মনসিংহ এখনো পুরোপুরি বাসযোগ্য নগরীতে পরিণত হয়নি। বায়ুদূষণ, যানবাহনের কালো ধোঁয়া, শব্দদূষণ এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা নগরবাসীর জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এসব সমস্যা সমাধানে প্রয়োজন সততা,জনসচেতনতা ও কার্যকর পরিকল্পনা। ময়মনসিংহকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও মানবিক নগরী গড়তে হলে দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করতে কাজ করছে জেলা প্রশাসন।

পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্তমান প্রজন্মকে সম্পৃক্ত করেই পরিবেশ আন্দোলনকে বেগবান করতে হবে। প্রতিটি ভবনে ছাদবাগান গড়ে তোলা, বাড়ীর আঙ্গিনায় বৃক্ষরোপণ বৃদ্ধি এবং বর্জ্য পুনর্ব্যবহারে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং নগরবাসীর সম্মিলিত উদ্যোগই একটি বাসযোগ্য ময়মনসিংহ গড়ার প্রধান উপায়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বিশেষ বক্তব্যে জেলা প্রশাসক সাইফুর রহমান সুস্থ জীবনের জন্য পরিচ্ছন্নতা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এই মহৎ উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে সবাইকে যার যার চারপাশ পরিচ্ছন্ন ও সবুজ রাখতে এগিয়ে আসার মাধ্যমে দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin