বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

নীলফামারী জেলা পুলিশের আয়োজনে কিট প্যারেড অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪৪ Time View

মোঃ হামিদার রহমান নীলফামারীঃ

৯ আগস্ট রোববার  সকাল ৯ ঘটিকায় জেলা পুলিশ নীলফামারীর আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল সেডে পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্স এর সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। 

উক্ত কিট প্যারেডে অভিবাদন গ্রহণ ও উপস্থিত সকলের কিট সামগ্রী পরিদর্শন করেন নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার,  মোহসিন, প্রশাসন ও অর্থ। 

কিট প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর ভিত্তি করে জিএস মার্ক প্রদান করেন।

 এছাড়াও যে সকল পুলিশ সদস্যের কিট সামগ্রী পাওনা রয়েছে তাদেরকে সংশ্লিষ্ট অফিস থেকে সংগ্রহ করার নির্দেশ প্রদান করেন।

অতিরিক্ত পুলিশ সুপার কিট পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, নিয়মিত পিটি-প্যারেড করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার ও পরিচ্ছন্নতা, খেলাধুলা করা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উক্ত কিট প্যারেডে উপস্থিত  জ্যোতির্ময় ঘোষ, সহকারী পুলিশ সুপার, প্রবি,   আব্দুল্লাহ আল মাহমুদ খান, সহকারী পুলিশ সুপার (প্রবি), আরআই, পুলিশ লাইন্স নীলফামারী সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin