
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৯ আগস্ট) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, সংগঠনের কার্যক্রম, স্থানীয় বিভিন্ন সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মৌসুমী দাস।
সভায় বক্তারা বলেন, একটি এলাকার মানুষের কথা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার ক্ষেত্রে স্থানীয় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের যথার্থতা যাচাই, বস্তুনিষ্ঠতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখা জরুরি।
সভায় আরও বলা হয়, সত্য ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে চারঘাটের মানুষের কথা তুলে ধরাই হবে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অন্যতম প্রধান দায়িত্ব।
এ সময় চারঘাট উপজেলার বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন উপস্থিত সাংবাদিকরা।
সভা শেষে প্রেসক্লাবের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি চারঘাটের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।