বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

গৌরনদীতে অ/বৈধ স্থাপনা স্থায়ীত্ব করনে দেনদরবারে বসছেন স্থানীয় প্রভা/বশালী মহল

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩৫ Time View

কে এম সোয়েব জুয়েল।।
গৌরনদী প্রতিনিধি ঃ বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে খাল খননকে কেন্দ্র করে খালের দুপাশের অবৈধ স্হাপনাকে স্হায়ী করনে গত দুইদিন ধরে দেনদরবার ও দরকষাকষিতে বসছেন প্রায় অর্ধশতাধিক অবৈধ স্হাপনা মালিকদের সাথে স্হানীয় এক শ্রনীর প্রভাবশালী মহলের লোকজন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

স্হানীয় একাধিক সুত্রে জানাগেছে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের পাশ্ববর্তী উপজেলা বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের লাষঘাটা সন্ধ্যা নদীর সংযোগ খালটি জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর বন্দরের পাশ ঘেঁসে শাখা খালটি গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি হয়ে বাটাজোর পর্যন্ত খাল খননের কাজ প্রায় সমাপ্তি হলেও দেনদরবারে না মেলার ইতিপূর্বে আগরপুর বাজার ঘেঁসে সাকোকাঠি সুইজগেট সংলগ্ন খালটির প্রায় ৪ শত ফুট অসমাপ্তি রয়েছে।

৭ আগষ্ট শনিবার অসমাপ্ত খালটির প্রায় ৪ শত ফুট খাল খননের কাজ শুরুকরতেই খালের দু – পাশের প্রায় অর্ধ শতাধিক পাকা – কাচা অবৈধ স্হাপনা উপচে না ফেলার জন্য অবৈধ স্হাপনা মালিকদের সাথে গত দুইদিন ধরে দেনদরবার বসছেন স্হানীয় কতিপয় প্রভাবশালী মহলের লোকজন।

নাম প্রকাশ না করার শর্ত স্হানীয় এক ইউপি সদস্য সহ একাধিক সুত্র জানিয়েছে খালের দুপাশের অবৈধ স্হাপনা উচ্ছেদ না করেই খালের দু পাশের অবৈধ স্হাপনা মালিকদের কাচ থেকে গোপনে মোটা অংকের টাকা উত্তোলনো করেছেন স্হানীয় এক শ্রেনীর প্রভাবশালী মহল। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

খালের দুপাশের অবৈধ স্হাপনা রেখে খাল খননেরর কোন সুযোগ আছে কিনা এ বিষয় গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহীম সংবাদ কর্মীকে বলেন, এমন কোন সুযোগ নাই, খালের দু’ধারের অবৈধ স্হাপনা উচ্ছেদ করেই যথা নিয়মে খাল খননের কাজ করতে হবে এমনটাি জানিয়েছেন তিনি।

অপরদিকে স্হানীয় ও সচেতন মহলের লোকজন বলেন, অসৎ লোকজনের অসৎ চিন্তাকে রুখে দিয়ে খালের দুপাশের অবৈধ স্হাপনা উচ্ছেদ করেই খালের জৌলুশ ফিরে আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin