বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

পুঠিয়ায় শহীদ আলী রায়হানের দ্বিতীয় মৃ/ত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৭ Time View

পুঠিয়া (রাজশাহী)  প্রতিনিধিঃ

স্মৃতির পাতায় এখনও অমলিন আলী রায়হান। তাঁর চলে যাওয়ার দুই বছর পূর্ণ হলেও স্বজন, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের মনে যেন সেই শূন্যতা আজও তাজা। জুলাই শহীদ আলী রায়হানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা ও দোয়া মাহফিল।শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামে শহীদ আলী রায়হানের নিজ বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী মহানগর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।আলী রায়হান ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর এই আয়োজনে বক্তারা তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক জীবনের নানা স্মৃতিচারণ করেন। তুলে ধরেন তাঁর বিভিন্ন কর্মকাণ্ড ও সহকর্মীদের সঙ্গে কাটানো স্মৃতিবিজড়িত নানা ঘটনা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলা শাখার আমীর মো. মনজুর রহমান, সেক্রেটারি এএইচএম মনসুরুল হক এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সভাপতি মো. ইমরান নাজিরসহ সংগঠনের নেতাকর্মীরা।স্মরণসভায় বক্তারা আলী রায়হানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তাঁদের বক্তব্যে উঠে আসে, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আলী রায়হানের স্মৃতি ও ন্যায়বিচারের দাবি মানুষের মধ্যে জাগ্রত থাকবে।

আলোচনা শেষে জুলাই শহীদ আলী রায়হানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরিবারের সদস্য, সহযোদ্ধা ও উপস্থিত মুসল্লিরা তাঁর জন্য দোয়া করেন। #

মাজেদুর রহমান( মাজদার) 

পুঠিয়া রাজশাহী ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin