বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

‎পাইকগাছায় ভ্যান-মোটরসাইকেল মুখো/মুখি সং/ঘর্ষ, গুরুতর আহ/ত ২, খুলনা মেডিকেলে রেফার্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৪০ Time View

‎পাইকগাছা(খুলনা )প্রতিনিধি।।

‎পাইকগাছা পৌরসভার চারাবটতলা এলাকায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন।শনিবার আনুমানিক দুপুর ১ টার পরে চারাবটতলার কিছুটা আগে দ্বিতল মসজিদ সংলগ্ন সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
‎দুর্ঘটনায় আহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন পাইকগাছার গোপালপুর গ্রামের বাবুল দফাদারের ছেলে নাঈম ইসলাম (১৭) এবং সাতক্ষীরার আশাশুনি উপজেলার কল্যাণপুর গ্রামের আবু তালেব মোল্লার ছেলে রেজাউল মোল্লা (৫৫)। আহত রেজাউল মোল্লা পেশায় ভাঙড়ির মাল কেনাবেচা করেন এবং ঘটনার সময় ভ্যানে চড়ে পাইকগাছার দিকে আসছিলেন।
‎স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায় মুখোমুখি সংঘর্ষের পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
‎হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফখরুদ্দিন আহমেদ জানান, দুজনেই গুরুতর ও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় প্রথমে নাঈম ইসলামকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে রেজাউল মোল্লার স্বজনরা হাসপাতালে পৌঁছালে তাকেও উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin