বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

ক্ষেতলালে যাত্রা শুরু করল – ক্ষেতলাল ইসলামী পাঠাগার

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৮ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু , স্টাফ রিপোর্টার।।

রবের নামে পড়ি, আদর্শ জীবন গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা সদরের হাইস্কুল গেট সংলগ্ন মেইন রোডে, ক্ষেতলাল ইসলামী পাঠাগার -এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৭ আগস্ট বিকেল সাড়ে ৫টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পাঠাগারের অন্যতম দায়িত্বশীল ফারূক্ব বিন আলী আহমাদের, সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে।

উপজেলার আটীগ্রাম হাফেযীয়া আস-সালাফীয়া মাদ্রাসার মুহতামীম হাফেয মুহাম্মাদ শাহাদাত হোসাইন সূরাহ আল-আলাকের প্রথম পাঁচটি আয়াত তিলাওয়াত করেন এবং এর সংক্ষিপ্ত মর্মার্থ তুলে ধরেন।

এরপর জ্ঞান অর্জনের গুরুত্ব ও ইসলামী শিক্ষা বিস্তারে পাঠাগারের ভূমিকা নিয়ে আলোচনা করেন , ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের, ধর্মীয় শিক্ষক মাফওলানা মুহাম্মাদ আব্দুল ওয়াহেদ।

স্বাগত বক্তব্যে সভাপতি পাঠাগারের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে শুভেচ্ছা ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য দেন , ক্ষেতলাল কেন্দ্রীয় বাইতুর রহমান আহলে হাদীস জামে মসজিদের, সাধারণ সম্পাদক *মুহাম্মাদ তারেক আল মামুন, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম কামরুজ্জামান খান ,আটি দাশড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হোসেন রতন চৌধুরী মানবিক ফাউন্ডেশনের পরিচালক ফেরদৌসী রানা চৌধুরী এবং ক্ষেতলাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের, সাবেক কাউন্সিলর , মুহাম্মাদ আলীমুজ্জামান সেলিম।

অনুষ্ঠানের সমাপনী পর্বে মাওলানা মুহাম্মাদ আব্দুল ওয়াহেদ সূরাহ আল-বাক্বারার প্রথম রুকু ও শেষ দুই আয়াত তিলাওয়াতের মাধ্যমে অরাজনৈতিক ও অলাভজনক এই ইসলামী জ্ঞানচর্চা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠাগারের অন্যতম দায়িত্বশীল এবং ,ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের, প্রভাষক , মমতাজুর রহমান বাবু

উদ্বোধনী অনুষ্ঠানে পাঠাগারের অন্যতম দায়িত্বশীল বেনজীর ইসলাম সাগর, মোস্তাআজ বিল্লাহ, আবু বক্কর সিদ্দিক, জহুরুল ইসলাম, এস এম মহিউল আলম মুরাদ, আল-মুজাহিদ মুহিত রিতু, সহ স্থানীয় শিক্ষাবিদ, আলেম-ওলামা, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ক্ষেতলাল ইসলামী পাঠাগার, একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ইসলামী জ্ঞানচর্চা, পাঠাভ্যাস গড়ে তোলা এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin