বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

খেলাধুলা যুবসমাজকে মা/দক থেকে দূরে রাখে: এমপি মাওলানা আজীজুর রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩৩ Time View

​আজিজুল ইসলাম, বেনাপোল (যশোর) সংবাদদাতা “যে যুবসমাজ মাঠে দৌড়ায়, মাদক তাদের ছুঁতে পারে না”—শার্শার সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান এ কথা বলেছেন। গত শনিবার বিকেলে বাগআঁচড়া হাইস্কুল মাঠে জামায়াতের যুব বিভাগ আয়োজিত ‘জুলাই স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

​তিনি বলেন, খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি সমাজ ও মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে ভূমিকা রাখে। বর্তমান সমাজে মাদকের যে ভয়াবহতা বেড়েছে, তা থেকে তরুণদের ফিরিয়ে এনে একটি সুস্থ ও ইতিবাচক জীবনধারা গড়ে তুলতে ক্রীড়া আয়োজনের বিকল্প নেই।

​গত ১ আগস্ট শুরু হওয়া এই টুর্নামেন্টের জমজমাট ফাইনালে মুখোমুখি হয় সোনাতনকাঠি কলোনী ফুটবল একাদশ ও টেংরা ফুটবল একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় সোনাতনকাঠি কলোনী একাদশ ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

​খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে শার্শা উপজেলা ও বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin