বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

তানোরে ইসলামি ছাত্রশিবিরের কোরআন শরিফ বি/তরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৬৪ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তানোর (পূর্ব) শাখার উদ্যোগে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও বাংলা অর্থসহ পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।
জানা গেছে,শুক্রবার (৭আগস্ট) তানোর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের চাপড়া বাজার জামায়াতের দলীয় কার্যালয়ে বিভিন্ন এলাকার ৬০ জন শিক্ষার্থীর মাঝে বাংলা অর্থসহ কোরআন শরিফ বিতরণ করা হয়।
এদিন অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে ইনসাফ, মানবিকতা ও ইসলামী মূল্যবোধের আলোকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। এদিন উপস্থিত ৬০ জন শিক্ষার্থীর মাঝে বাংলা অর্থসহ (ধর্মীয় গ্রন্থ) পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ফাউন্ডেশনের সম্পাদক আহসান হাবিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী মাহাবুর চৌধুরী, তানোর পৌর জামায়াতের সেক্রেটারী জুয়েল রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, তানোর (পূর্ব শাখা) বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি তহিদুল জামাল তহিদ। এ সময় বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য প্রেরণা। তাদের স্মৃতি ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin