বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

রাজশাহীতে স্কুল ভবন থেকে লা/ফিয়ে পড়ে অষ্টম শ্রেণির ছাত্রীর মৃ/ত্যু। বি/ভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে আরএমপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১০৯ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলী।।
রাজশাহীর একটি বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশের কিছুক্ষণ পর ছয়তলা ভবন থেকে লাফ দিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে নগরের বুলনপুর এলাকার মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ফারিনা আজিবা ঝিলিক (১৩) বিদ্যালয়টির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের সঙ্গে নগরের সুফিয়ানের মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করত সে। তার বাবা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ শাখায় কর্মরত।

পুলিশ জানায়, ফলাফল ঘোষণার সময় ঝিলিক শ্রেণিকক্ষ থেকে শৌচাগারে যাওয়ার কথা বলে বের হয়। পরে বিদ্যালয়ের পাশের ছয়তলা ভবনের ওপর উঠে সেখান থেকে নিচে লাফ দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনার পুরো দৃশ্য বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে একটি অপমৃত্যুর মামলা দায়ের করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মইনুল ইসলাম জানান, ঝিলিক দীর্ঘদিন ধরে টিউবারকুলার মেনিনজাইটিসে আক্রান্ত ছিল এবং অসুস্থতার কারণে প্রায়ই অজ্ঞান হয়ে পড়ত। ঘটনার দিন প্রকাশিত পরীক্ষার ফলেও সে আগের তুলনায় ভালো অবস্থান অর্জন করেছিল। তাই কী কারণে এমন সিদ্ধান্ত নিল, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এদিকে ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আরএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্ত, সুরতহাল প্রতিবেদন এবং সিসিটিভি ফুটেজে এখন পর্যন্ত কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।

পুলিশের পক্ষ থেকে সবাইকে যাচাই-বাছাই ছাড়া গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin