বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

বাগেরহাটে মাছের ঘের থেকে প্রবাসী কিশোরী কন্যার ম/রদেহ উদ্ধার হ/ত্যার অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৩৩ Time View

এস. এম. সাইফুল ইসলাম কবির :
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামে একটি মাছের ঘের থেকে জান্নাতি (১৪) নামে সৌদি আরব প্রবাসীর কিশোরী কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা জল্পনা-কল্পনা দেখা দিলেও পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের একটি মাছের ঘেরের পাড়ে তাল কুড়াতে (স্থানীয়দের ভাষায় তাল টোকাতে) যায় জান্নাতি। দীর্ঘ সময়েও বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে ঘেরের অল্প পানির মধ্যে তাকে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে স্বজনরা বুঝতে পারেন, সে আর বেঁচে নেই।

এ ঘটনায় জান্নাতির মামা আল-আমিন সরদার মোল্লাহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, জান্নাতিকে হত্যা করে মাছের ঘেরে ফেলে রাখা হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পরিবারের সদস্যরা জানান, জান্নাতির বাবা সৌদি আরব প্রবাসী। মা-বাবার বিবাহবিচ্ছেদের পর তার মা অন্যত্র বসবাস করলেও জান্নাতি দাদির কাছে চাচার বাড়িতে লালিত-পালিত হচ্ছিল।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কেউ বলছেন, মাথায় তাল পড়ে তার মৃত্যু হতে পারে। আবার কেউ সাপের কামড়ের আশঙ্কার কথাও বলছেন। তবে এসব দাবির কোনোটি এখন পর্যন্ত তদন্তে নিশ্চিত হয়নি।

স্থানীয়রা বলছেন, রহস্যজনক এই মৃত্যুর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক বলেন, “লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্তে হত্যার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”ছবি সংযুক্ত আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin