বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

ফুলপুরে এড সেলিমের উপর হা/মলায় জেলা এনসিপি নেতা মাহবুব এর নি/ন্দা ও প্র/তিবাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৬৪ Time View

স্টাফ রিপোর্টারঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলপুর উপজেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সেলিম হোসেন-এর ওপর একদল বিএনপির নেতাকর্মী সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ করে এই ন্যক্কারজনক ও নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে এই ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম দাবী করেন-গণতান্ত্রিক কর্মসূচিতে অংশগ্রহণকারী একজন রাজনৈতিক নেতার ওপর এ ধরনের হামলা রাজনৈতিক সহনশীলতা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইনের শাসনের পরিপন্থী।

তিনি এনসিপি ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে প্রশাসনের নিকট উক্ত ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান এবং একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান

এসময় অ্যাডভোকেট সেলিম হোসেনের দ্রুত সুস্থতা কামনা করেন এবং দলের সকল নেতাকর্মীর প্রতি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ- গত ৫ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ শেষে অ্যাডভোকেট সেলিম হোসেনের উপর নৃশংস হামলা চালিয়ে তাকে গুরুত্বর আহত করেন দুর্বৃত্তরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin