বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

প্র/য়াত সাংবাদিক সাহেদ আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৪৪ Time View

জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ প্রতিনিধি :
প্রয়াত সাংবাদিক সাহেদ আলীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের তিন দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শোক প্রস্তাব গ্রহণ,কালো ব্যাজ ধারণ,আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ শুক্রবার সকাল ১০টায় সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রয়াত সাংবাদিক সাহেদ আলীর তিন দশকের বর্ণাঢ্য সাংবাদিকতা,কর্মময় জীবনের সততা,মানবিকতা,সাহসীকতা, সমাজের প্রতি তার অবদানের নানা দিক তুলে ধরেন বক্তারা।
বক্তারা বলেন,সাহেদ আলী ছিলেন একজন সৎ,বস্তুনিষ্ঠ,নীতিবান ও নির্ভীক সাংবাদিক।সত্য প্রকাশে তিনি কখনও আপোস করেননি।মানবিক মূল্যবোধ, সততা,আদর্শ এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।তার কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
সংগঠনের সদস্য আব্দুর রহিম মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ধুবিল আয়েশা-ফজলার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিন, মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোস্তফা জামান,বিশিষ্ট ব্যবসায়ী ও জুম ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী কে. এম. আমিনুল ইসলাম হেলাল,সাংবাদিক এম.কারিকুল ইসলাম সুমন,সাংগঠনিক সম্পাদক কে.এম.আল আমিন,প্রয়াত সাংবাদিক সাহেদ আলীর বড় ছেলে সাগর,ছোট ভাই প্রভাষক জামাল উদ্দিন,‘প্রিয় সলঙ্গার গল্প’-এর চীফ এ্যাডমিন শাহ আলম মাস্টার,সাবেক সিনিয়র সাংবাদিক ও শিক্ষক আব্দুস সালাম এবং সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টুসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এতে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ, সাংবাদিক,শিক্ষক,ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin