
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তায় ফের বন্যার আভাস।
গত দুই দিনের টানা ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০সেঃ মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
নদীতীরবর্তী বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
সুত্র মতে সকাল ৯টার দিকে নীলফামারীর ডিমলায় ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৩ সেন্টিমিটার, (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) যা বিপৎসীমার ১০সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীতে পানি প্রবাহ বৃদ্ধি পেয়েছে।
দুই দিনের ভারি বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা ঢলে তিস্তায় পানি প্রবাহ বৃদ্ধি পাচ্ছে।
ইতোমধ্যে তিস্তা চরাঞ্চলের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে তলিয়ে যেতে শুরু করেছে।
পানির চাপ বেড়ে যাওয়ার ফলে বন্যা নিয়ন্ত্রন বাঁধসহ নদী তীরবর্তি এলাকার উচু রাস্তাগুলো চরম ঝুঁকির মধ্যে পড়েছে।
ডালিয়া (বাপাউবো) নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, গত দুই দিনের ভারী বৃদ্ধিপাত আর উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমার ১০সেঃমিটার উপর দিয়ে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে।
নদী তীরবর্তি ও চরাঞ্চলের বসবাসরত মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে।
হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।