বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

ক্ষেতলাল থানায় প্রথমবার জুয়া প্রতিরোধ আইন-২০২৬ এ মা/মলা ও গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৯৯ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু
স্টাফ রিপোর্টার।।

জয়পুরহাটের ক্ষেতলাল থানায় প্রথমবারের মতো নবপ্রণীত জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাত ৩ টার সময় উপজেলার আলমপুর ইউনিয়নের শিবপুর কৈগারী আদর্শ গ্রামে অভিযান চালিয়ে (১) মহসিন আলী (৪১) পিতা মৃত রয়েছে উদ্দিন আকন্দ,(২) জহুরুল ইসলাম (২৮) পিতা ফজিবর শেখ,(৩) ফুলবর প্রামাণিক পিতা সজালত প্রামানিক (৪) সবুজ মন্ডল পিতা শহিদুল মন্ডল (৫) সবুজ ব্যাপারী পিতা সুলতানা ব্যাপারী সব সাং শিবপুর কৈগাড়ী আদর্শ গ্রাম ক্ষেতলাল জয়পুরহাট।

সম্প্রতি কার্যকর হওয়া এ আইনের অধীনে মামলাটি নথিভুক্ত হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। নতুন আইনে অনলাইন ও অফলাইন উভয় ধরনের জুয়া কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।

থানা সূত্রে জানা গেছে, জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী মামলা রুজু করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ক্ষেতলাল থানা পুলিশ জানিয়েছে, সমাজে জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং জুয়ার মতো সামাজিক অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থান বজায় রাখা হবে বলেও জানানো হয়েছে।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ ওসি মুক্তারুল আলম বলেন,সম্প্রতি কার্যকর হওয়া জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর মাধ্যমে দেশের প্রচলিত জুয়াবিরোধী আইনকে আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে। নতুন আইনে অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের জুয়া কার্যক্রমকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin