বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

মাদক থেকে দূরে রাখতে ভোমরাদহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী মাহাবুব আলমের ফুটবল বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৪৫ Time View

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের ইসলামপুর এলাকায় ভোমরাদহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী মাহাবুব আলম ফুটবল বিতরণ করেছেন।
বুধবার (৬ আগস্ট) সকালে ইসলামপুরে স্থানীয় তরুণদের মাঝে এ ফুটবল বিতরণ করা হয়। এ সময় মাহাবুব আলম বলেন, “মাদক নয়, খেলাধুলাই হোক তরুণদের নেশা। যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।” তিনি তরুণদের নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন তরুণদের মাঠমুখী করবে এবং মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।
ফুটবল বিতরণ অনুষ্ঠানে ভোমরাদহ ইউনিয়ন ছাত্রদলের কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও এলাকার তরুণরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin