বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

‎পাইকগাছায় জুলাই গ/ণঅভ্যুত্থান দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩৮ Time View

‎ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
‎খুলনার পাইকগাছায় জুলাই যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ জুলাই যোদ্ধাদের কবর জিয়ারত, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সহ নানা কর্মসূচির আয়োজন করে। ৫ আগস্ট বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সচিব তৌহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, নবাগত অফিসার ইনচার্জ শেখ আউয়াল হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, ওসি অপারেশন জুলফিকার আলি, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, শহিদ রাকিবুল হাসানের মাতা রেবেকা বেগম । এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, বিএডিসির সিনিয়র সহকারী পরিচালক নাহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান, নায়েব আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, পৌর জামায়াতের আমীর ডাঃ জিএম আসাদুল হক, জেলা জামায়াত নেতা আব্দুল মোমিন সানা, এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, জামায়াত নেতা কামাল হোসেন, আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, অধ্যক্ষ উৎপল কুমার বাইন, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, এডভোকেট টিএম সাইফুদ্দীন সুমন, জামিলুর রহমান রানা, জিএম শুকুরুজ্জামান, সাংবাদিক আলাউদ্দিন রাজা, এম জালাল উদ্দীন, জুলাই যোদ্ধা আব্দুস সাত্তার গাজী, রজব আলী গাজী, রানা শেখ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল কাদের নয়ন, ছাত্র প্রতিনিধি সজীব, তামিম রায়হান ও আল মামুন।
‎দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আশরাফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই সকল জুলাই যোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। তার আগে সকালে উপজেলার চাঁদখালী এবং রাড়ুলীতে দুই জন জুলাই শহিদ নবী নূর মোড়ল এবং রাকিবুল হাসানের কবর জিয়ারত করা হয়।
‎অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবসের উপর বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
‎বিকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন খুলনা -৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। খেলায় উপজেলা প্রশাসন ফুটবল একাদশ কে ১-০ ব্যবধানে পরাজিত করে পৌরসভা ফুটবল একাদশ জয়লাভ করে। খেলা শেষে সকলের মাঝে টি শার্ট বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
‎অপরদিকে জুলাই উদযাপন উপলক্ষে পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎বুধবার বিকেলে পাইকগাছা শহীদ মিনার চত্বর থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাইকগাছা গোলচত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য শেখ ইমাদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য সরদার ফারুক হোসেন, বেনজির আহমেদ লাল ও কাজী সাজ্জাদ আহমেদ মানিক।
‎এছাড়া বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক তোহিদুজ্জামান মুকুল, সদস্য সচিব সরদার ইমরান হোসেন, ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, সাধারণ সম্পাদক মেম্বার আবুল কাশেম এবং উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
‎মিছিল ও সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin