বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

‎পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৪০ Time View

‎পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
‎খুলনার পাইকগাছায় ২০২৫-২৬ অর্থ বছরের এডিপির (৪র্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দ) অর্থে উপজেলার মেধাবী ছাত্র-ছাত্রী ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন এবং ভ্যান বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উপকারভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “সরকারের এই সহায়তা প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে সাইকেল এবং কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন ও ভ্যান বিতরণ অত্যন্ত সময়োপযোগী একটি পদক্ষেপ।আলোচনা সভা শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান তুলে দেন। সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেন স্থানীয় দরিদ্র ও অসচ্ছল মানুষেরা।

‎প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা,খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin