বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

দ্রব্যমুল্যসহ বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৫৩ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভূতুড়ে বিদ্যুৎ বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে কার্যকর ও জরুরি ব্যবস্থা গ্রহণের ৭ দফা দাবিতে ময়মনসিংহে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) বেলা ১২ টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ জেলা প্রশাসকের নিকট এ স্মারকলিপি তুলে দেন। ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান অনুপস্থিত থাকায় তার পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক আজিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের আমীর মাওঃ কামরুল আহসান এমরুল, মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রার্থী অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক
এডভোকেট এটিএম মাহাবুব উল আলম, সদস্য সচিব জসিম উদ্দিনসহ ১১ দলীয় ঐক্য ময়মনসিংহ মহানগরীর শীর্ষ নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে দেশের সাধারণ জনগণ এক অভূতপূর্ব অর্থনৈতিক চাপ ও জনদুর্ভোগের মধ্য দিয়ে দিনাতিপাত করছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের জীবন-জীবিকা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে এবং তারা নিত্যদিনের ব্যয় নির্বাহে হিমশিম খাচ্ছে।

নেতৃবৃন্দ স্মারকলিপিতে জানান, পর্যাপ্ত গ্যাস সরবরাহের অভাবে দেশের শিল্প-কারখানা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, কৃষি ও বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।পাশাপাশি প্রতিদিনের দীর্ঘস্থায়ী লোডশেডিং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যে চরম নেতিবাচক প্রভাব ফেলছে। বিদ্যুতের বারবার মূল্যবৃদ্ধি ও ভুতুড়ে বিল চাপিয়ে দেওয়ার কারণে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ​এছাড়া চাল, ডাল, তেল, চিনি, সবজি, মাছ, মাংস ও ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। অসাধু ব্যবসায়ীদের মজুতদারি, সিন্ডিকেট ও কৃত্রিম সংকট সৃষ্টির কারণে এই দুর্ভোগ চরম আকার ধারণ করেছে বলে স্মারকলিপিতে দাবি করা হয়।

১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবিসমূহ হলো :
১। গ্যাস সংকট নিরসনে জরুরি ভিত্তিতে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ করা।
২। ভয়াবহ লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
৩। বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করা।
৪। ভূতুড়ে বিল আদায় বন্ধ করা ও ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দ্রুত প্রতিকার দেওয়া।
৫। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে জোরালো বাজার তদারকি নিশ্চিত করা।
৬। বাজার সিন্ডিকেট, মজুতদারি ও কৃত্রিম সংকট তৈরিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া।
৭।জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে কার্যকর ও জবাবদিহিমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করা।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন বলেন, স্মারকলিপিটি গ্রহণ করেছি। জেলা প্রশাসক স্যার অফিসে আসলে স্যারের হাতে হস্তান্তর করা হবে। জেলা প্রশাসক স্যার প্রধানমন্ত্রীর দপ্তর বরাবর স্মারক লিপিটি পাঠিয়ে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এর আগে পথচারীদের কাছে ১১ দফা দাবি নিয়ে প্রকাশিত লিফলেট বিতরণ করা হয়। স্মারকলিপি প্রদানের আগে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে ১১ দলীয় ঐক্য জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম তার বক্তব্যে বলেন, ‘গ্যাস সঙ্কট, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি দিন দিন জনগণের নাগালের বাইরে চলে যাচ্ছে, জনদুর্ভোগ বাড়ছে। সারাদেশে জনগণের অনেক কষ্ট হচ্ছে, দিন দিন সমস্যা বাড়ছে। নিত্যদিনের এই সমস্যা সমাধানে সরকার কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এতে মানুষ অতিষ্ঠ হয়ে রাস্তায় নামছে। একটা সময় আসবে জনগণকে সামাল দেয়া যাবে না। তাই অবিলম্বে এই সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য ১১ দলীয় নেতৃবৃন্দ জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin