বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

টানা দুই দিনে বৃষ্টি হওয়ায়-তিস্তায় বন্যার আভাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৪১ Time View

মোঃ হামিদার রহমান নীলফামারীঃ দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তায়  ফের বন্যার আভাস।

গত দুই দিনের টানা ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০সেঃ মিটার উপর  দিয়ে  পানি প্রবাহিত হচ্ছে। 

 নদীতীরবর্তী বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সুত্র মতে  সকাল ৯টার দিকে নীলফামারীর ডিমলায় ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৩ সেন্টিমিটার, (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) যা বিপৎসীমার ১০সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

  ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীতে পানি প্রবাহ বৃদ্ধি পেয়েছে।

 দুই দিনের ভারি বৃষ্টিপাত আর উজান থেকে  নেমে  আসা ঢলে তিস্তায় পানি প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। 

 ইতোমধ্যে তিস্তা চরাঞ্চলের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে তলিয়ে যেতে শুরু করেছে।

পানির চাপ বেড়ে যাওয়ার ফলে বন্যা নিয়ন্ত্রন বাঁধসহ নদী তীরবর্তি এলাকার উচু রাস্তাগুলো চরম ঝুঁকির মধ্যে পড়েছে। 

ডালিয়া (বাপাউবো)  নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, গত দুই দিনের ভারী বৃদ্ধিপাত আর উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমার ১০সেঃমিটার উপর দিয়ে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে। 

 নদী তীরবর্তি ও চরাঞ্চলের বসবাসরত মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে।

হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin