বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

রাজশাহীতে সড়ক পথে চাঁ/দাবাজি বন্ধে পরিবহন মালিক- শ্রমিক সমিতি ও জেলা পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২৪ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীতে সড়ক পথে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী জেলা পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (৪আগষ্ট) রাজশাহী পুলিশ সুপারের (এসপি) কার্যালয় কনফারেন্স রুমে পুলিশ সুপার এসপি মোহাম্মদ নাঈমুল হাছানের সভাপতিত্বে রাজশাহী জেলা পুলিশ এবং পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে
এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এদিন মতবিনিময় সভায় সড়ক পথে যেকোনো ধরনের চাঁদাবাজি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনের নির্বিঘ্নে চলাচল নিশ্চিতকরণে এবং পরিবহন মালিক-শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা পুলিশ সুপার স্পষ্ট বার্তা প্রদান করেন যে, মহাসড়ক ও জেলা সড়কগুলোতে কোনো ধরনের অবৈধ আদায় বা চাঁদাবাজি বরদাশ করা হবে না।
সভা শেষে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে পরিবহন মালিক সমিতির সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয় এবং মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দও যেকোনো ধরনের অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে পূর্ণ সহায়তার আশ্বাস প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন এটিএম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজশাহী ও সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রাজশাহীসহ রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রাজশাহী পরিবহন মালিক-ম্রমিক সমিতির নেতৃবৃন্দ ও প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin