বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

পটিয়ায় ১১ দলীয় ঐক্যের ব্যানারে জামায়াতের বিক্ষো/ভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩৯ Time View

মহিউদ্দীন চৌধুরী।।
গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রামের পটিয়ায় ১১ দলীয় ঐক্যের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুৃধবার দুপুরে বিক্ষোভ মিছিলটি পটিয়া ইন্দ্রপুল বাইতুশ শরফ মাদ্রাসা গেট থেকে শুরু হয়ে কলেজ গেটস্থ জামায়াতের দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য জাফর সাদেক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক।

উপজেলা জামায়াতের আমির জসিম উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাবেক পৌর জামায়াতের আমির সেলিম উদ্দীন, উপজেলা জামায়াতের সাবেক আমির শেখ মোহাম্মদ আবু নাছের, পৌর জামায়াতের সেক্রেটারি রাশেদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও জামায়াত নেতা আবুল কালাম, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, জামায়াত নেতা আবুল হোসেন, দেলোয়ার হোসেন, শেখ ওমর ফারুক, অ্যাডভোকেট বোরহান উদ্দীন, ফখরুল আজিম, পটিয়া শহর শিবিরের সাবেক সভাপতি মাহবুব উল্লাহ এবং সেক্রেটারি সাজ্জাদ চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জাফর সাদেক বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের মানুষকে গণতন্ত্র, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার পথে এগিয়ে নেওয়ার এক ঐতিহাসিক অধ্যায়। কিন্তু সেই আন্দোলনের অন্যতম প্রত্যাশা জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কোনো ধরনের টালবাহানা জনগণ মেনে নেবে না। শহীদদের আত্মত্যাগ ও আহতদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সরকারকে আন্তরিক হতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিবাদের স্থান হবে না। নতুন করে কেউ যদি ফ্যাসিবাদ কায়েমের অপচেষ্টা চালায়, জনগণকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে গণতান্ত্রিক ও সাংবিধানিক উপায়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin