বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

সাভারে বাড়ি দ/খলে নিতে ২০ লাখ টাকা চাঁ/দা দাবি: ছেলেকে হত্যা মামলা ও স্ত্রীকে পেট্রোল ঢেলে হ/ত্যার চেষ্টা!

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৯০ Time View

হেলাল শেখঃ ঢাকার সাভার মডেল থানার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর একটি ক্রয়কৃত বাড়ি জোরপূর্বক দখল নিতে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। শুধু চাঁদা দাবিই নয়, বাড়িটি দখল করতে বাড়ির মালিকের ছেলে আরাফাত (২১) কে হত্যা মামলায় ফাঁসানো এবং স্ত্রী লায়লা আলীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টার মতো ভয়াবহ অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গত দেড় বছর ধরে চলা এই চরম নৈরাজ্য ও হয়রানির বিষয়ে থানায় একাধিকবার অভিযোগ করেও কোনো আইনি সহায়তা পায়নি ভুক্তভোগী পরিবারটি।

জানা যায়, ভুক্তভোগী আলী হোসেন ২০২১ সালে স্থানীয় ব্যক্তিবর্গ ও প্রতিবেশীদের অবগত করে তৎকালীন সর্বোচ্চ বাজারমূল্যে একটি বাড়ি ক্রয় করেন। কিন্তু গত দেড় বছর ধরে একটি চক্র ওই বাড়িটি তাদের নামে লিখে দেওয়ার জন্য আলী হোসেন ও তার পরিবারকে ক্রমাগত চাপ সৃষ্টি করে আসছে। বাড়ি ছেড়ে না দিলে ২০ লক্ষ টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দিচ্ছে চক্রটি।

ভাড়াটিয়াদের হুমকি ও ব্যাপক ভাঙচুর: চাঁদা ও বাড়ি না পেয়ে ১। মামলত খা, ২। রকি খা, ৩। সাইফুল খা, ৪। জুয়েল খা, ৫।লুৎফর খা গং ভাড়াটিয়াদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছে। তারা বেশ কয়েকবার বাড়ির পানির পাইপ ও পানির ট্যাংকি কেটে দিয়েছে। এছাড়া পানির মোটর চুরি এবং এসি ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। এসব ঘটনায় থানায় একাধিকবার অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকরী আইনি সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ ভুক্তভোগীর।

এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin