বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

ময়মনসিংহে গ/ণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে ১১দলীয় জোটের গ/ণমিছিল

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৮৮ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে এবং গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে ময়মনসিংহে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) ১১দলীয় জোটের উদ্যোগে অনুষ্ঠিত গণমিছিলটি নগরীর টাউন হল মোড়স্থ জুলাই চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর, আব্দুল করিম ।

সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান। পাশাপাশি গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি পুনর্ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় গুলোতে হেলমেট বাহিনী দিয়ে সন্ত্রাসী কার্যক্রম দ্রুত বন্ধ করতে হবে অন্যথায় এর পরিনাম ভালো হনে না। বিদ্যুতের ভুতুড়ে মূল্যবৃদ্ধি, ঘন ঘন লোডশেডিং, তীব্র গ্যাস সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে জনজীবনের দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন। তারা বলেন, জনগণের মৌলিক সমস্যাগুলোর দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিও পুনর্ব্যক্ত করেন।

জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের আমীর মাওঃ কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে ও মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রার্থী অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক
এডভোকেট এটিএম মাহাবুব উল আলম,
জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল,জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সেক্রেটারি মাওঃ মোজাম্মেল হক আকন্দ,ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি আনোয়ার হাসান সুজন,মাহবুবুল হাসান শামীম
যুব বিভাগ ময়মনসিংহ মহানগরের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারী,মহানগর ছাত্র শিবিরের সভাপতি জাকির হোসেন,ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুঈন খান,জাতীয় যুবশক্তি(এনসিপি)ময়মনসিহের আহবায়ক ফয়সাল ফারনিম, ছাত্রশক্তি ময়মনসিংহ জেলার আহবায়ক মোঃ আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin