বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

বাবুগঞ্জে জুলাই গ/ণঅভ্যুত্থান দিবস পালিত, শহীদ পরিবার ও আহ/ত যো/দ্ধাদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩৮ Time View
Oplus_0

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: মোঃ মহিউদ্দিন খাঁন রানা।

বরিশালের বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

বুধবার (৫ আগস্ট) বাবুগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, উপজেলা কৃষি কর্মকর্তা মুহা. আব্দুর রউফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম ফকির, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন খান এবং বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ. ন. মা. আব্দুল হালিম।

বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান হাওলাদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন, রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সুমন শিকদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, জুলাই আহত যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও তাৎপর্য তুলে ধরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে আহত যোদ্ধাদের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে তাঁদের সম্মাননা প্রদান করা হয় এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।

অনুষ্ঠান শেষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin