বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

জুলাই গ/ণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪৪ Time View

নিজস্ব প্রতিনিধিঃ 

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে “জুলাই চেতনায় গড়বো দেশ – সবার আগে বাংলাদেশ” -এ স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জ পৌর সভার অন্তর্গত লঞ্চঘাট মডেল মসজিদের পাশেই অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ -উজ-জামান, জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা বিএনপি’র আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোঃ সোহেল পারভেজ সহ জেলার বিভিন্ন সরকারি -বেসরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। তাঁরা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন এবং দেশের শান্তি, শৃঙ্খলা ও গণমানুষের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় পুনর্ব্যক্ত  করেন।

পরবর্তীতে গোপালগঞ্জ জেলা প্রশাসন -এর আয়োজনে ও জেলা পরিষদ, গোপালগঞ্জ – এর অর্থায়নে, সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সকলেই উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। উক্ত অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। তাদের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। 

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin