বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

গোদাগাড়ীতে শিক্ষক সমিতির মৃ/ত্যু ও অবসর জনিত চেক বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৬৩ Time View

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : বাংলাদেশ শিক্ষক সমিতি গোদাগাড়ী উপজেলার শাখার উদ্যোগে মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চেক বিতরণ, জুলাই গণঅভ্যুত্থান দিবস বিদ্যালয়ে পালন, পরীক্ষার প্রশ্নসহ বিভিন্ন বিষয় নিয়ে এক সভার আযোজন করা হয়। মঙ্গলবার দুপুরে সমিতির গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি এম.এন. রিদওয়ান ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক, মোঃ হায়দার আলী, সহঃ সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সহঃ ধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সদস্য আব্দুল বারী, মোসাঃ সাবিনা ইয়াসমিন প্রমূখ।

বক্তাগণ বক্তব্যে বলেন, প্রশ্নে যে সকল ছোটখাট ভুল হয়েছে সে গুলির ব্যপারে সজাগ থাকতে হবে। নিজ নিজ স্কুলে প্রশ্ন তৈরী করার ব্যপারে আলোচনা করা হয়
একটি কুচক্রীমহল সমিতির সদস্য হয়েও, সুযোগ সুবিধা ভোগ করার পরেও সমিতির গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপে লিপ্ত থেকে সমিতির ক্ষতির অপটেষ্টায় লিপ্ত, তাদের ব্যপারে তিন সমিতির পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক সংশ্লষ্ট প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকগণকে ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করা হলো। জুলাই গণঅভ্যুত্থান দিবস সমিতিভুক্ত প্রতিটি বিদ্যালয়ে পালন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। অবসর জনিত কারণে কাশিমালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রবিউল আলমকে ১ লাখ ৩০ হাজার টাকা হাজার চেক, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসর জনিত কারণে ৬৫ হাজার টাকার চেক, হুজরা উচ্চ বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী মৃত্যু সৈয়ব আলীর স্ত্রী বিলকিস বেগমকে ৪৯ হাজার টাকার চেক, একই কারণে কদমশহর উচ্চ বিদ্যালয়ের তৌহিদুল ইসলামের নামে সোনালী ব্যাংক, গোদাগাড়ী শাখায় লোনের ৪ লাখ টাকার মধ্যে ১ লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। ৪ জন শিক্ষক কর্মচারীকে ৩ লাখ ৮৪ হাজার টাকা সম্মানী দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

মোঃ হায়দার আলী,
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী,

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin