বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

গোদাগাড়ীতে জুলাই গ/ণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় এমপি মুজিবুর রহমান

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৫০ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলী।। রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে “জুলাই গণঅভ্যুত্থান দিবসউপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী–১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মোঃ মুজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের কল্যাণে সকল জনকল্যাণমূলক কাজে আমরা সহযোগিতা করব, তবে অন্যায়, দুর্নীতি ও অবিচারের সঙ্গে কখনো আপস করা হবে না।
জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশার বাস্তবায়ন। একটি শক্তিশালী, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে প্রয়োজনীয় সংস্কার অব্যাহত রাখতে হবে।

অধ্যাপক মুজিবুর রহমান এমপি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় সরকারসহ সকল পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী মডেল থানার ওসি আতিকুর রহমান, সহকারী কমিশনার ( ভূমি) শামসুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সাইদুর রহমান, সমাজ সেবা অফিসার আব্দুল মানিক, উপজেলা জামায়াতের আমির ও মাটিকাটা কলেজের অধ্যাপক আব্দুল খালেক প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মুজিবুর রহমান আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁদের যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়। জুলাইয়ের চেতনা হোক ন্যায়বিচার, সংস্কার, গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক বাংলাদেশ গড়ার প্রেরণা।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin