বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

জ্ঞানের আলো পাঠাগারের উদ্যোগে সুজানগরের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩৮ Time View

সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ পাবনার সুজানগরে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার জ্ঞানের আলো পাঠাগার ও যুব কল্যাণ ক্লাব,কঁাচারীপাড়া সুজানগরের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। জ্ঞানের আলো পাঠাগার ও যুব কল্যাণ ক্লাবের সভাপতি মুশফিকুর রহমান ফাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সবুর জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক যুগান্তর ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আখতারুজ্জামান আক্তার। বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং এনটিভি ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি এবিএম ফজলুর রহমান। অনুষ্ঠানে পাবনা প্রেসক্লাবের সদস্য ও একুশে টেলিভিনের জেলা প্রতিনিধি রাজিউর রহমান রুমি, পাবনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এবং দি নিউ নেশন ও আর টিভির জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ,পাবনা রিপোর্টার্স ইউনিটির সাবেক সেক্রেটারী ও দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোরশেদ বাবলা, দৈনিক গণজাগরণের জেলা প্রতিনিধি ড.মনসুর আলম, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও দৈনিক সিনসার সহযোগী সম্পাদক শফিক আল কামাল, সুজানগর পৌরসভার সাবেক কাউন্সিলর আনিছুর রহমান খোকন, দৈনিক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শিশির ইসলাম, সুজানগর ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক আনিছুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক মনসুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ রানা সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে শুরুতে স্বাগত বক্তব্য দেন জ্ঞানের আলো পাঠাগার ও যুব কল্যাণ ক্লাবের উপদেষ্টা সাংবাদিক এম এ আলিম রিপন।অনুষ্ঠানে বই পড়ার গুরুত্ব তুলে ধরে এবং শিক্ষার্থীদেরকে পাঠাগারে নিয়মিত এসে বই পড়ে নিজেদেরকে আগামী দিনের জন্য প্রস্তুত করার আহ্বান জানিয়ে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। এ সময় নৈতিক শিক্ষা,শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা। আজকের মেধাবী ও কৃতি শিক্ষার্থীবৃন্দ আগামী দিনে যাতে সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠে পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্ববাসীর জন্য কল্যাণ বয়ে আনতে পারে সেই লক্ষ্যে তাদেরকে অনুপ্রাণিত করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান জ্ঞানের আলো পাঠাগার ও যুব কল্যাণ ক্লাবের সদস্যরা।

সুজানগর পাবনা প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin