বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

গ-ণঅভ্যুত্থানের সফলতাকে কুক্ষীগত করার অ/পচেষ্টাকারীরা দেশ ও গণতন্ত্রের শ/ত্রু : রহমাতুল্লাহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৬৪ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

জুলাই গণঅভ্যুত্থানের সফলতাকে যারা কুক্ষীগত করার অপচেষ্টা করেছে, তারা দেশ ও গণতন্ত্রের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

মঙ্গলবার (৪ আগস্ট) বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের বড়চাউলাকাঠী গ্রামের সন্তান ও ছাত্রদল নেতা জুলাই শহীদ তাহিদুল ইসলামের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

রহমাতুল্লাহ বলেন, ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান ছিল প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার আন্দোলন। এ আন্দোলনে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিল।

গণঅভ্যুত্থানের সফলতার পর একটি মহল এর অর্জনকে কুক্ষীগত করে নিজেদের একক অবদান হিসেবে প্রচার করার চেষ্টা করেছিল।

তিনি বলেন, তাদের লক্ষ্য ছিল জনগণের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হোক। কিন্তু সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। বাংলাদেশে এখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যারা গণঅভ্যুত্থানের অর্জন ছিনতাই করতে চেয়েছিল, তারাই এখন প্রতিষ্ঠিত গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত।

বিএনপির এই নেতা আরও বলেন, ক্ষমতার লোভ থেকেই একটি মহল জুলাই গণঅভ্যুত্থানকে কুক্ষীগত করার চেষ্টা করেছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তাদের মধ্যে ক্ষমতার আকাঙ্ক্ষা প্রবল হয়ে উঠেছিল। সেই সুযোগে তারা জুলাইয়ের অর্জনকে নিজেদের স্বার্থে ব্যবহার করে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের চেষ্টা করেছে।

তিনি বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারী এবং তাদের পরিবারের পাশে থাকার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। জুলাইয়ের মূল আকাঙ্ক্ষা হচ্ছে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা।

কবর জিয়ারত শেষে রহমাতুল্লাহ শহীদ তাহিদুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি শহীদ পরিবারের পাশে সর্বাত্মকভাবে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ আল মামুন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মাহমুদ হোসেন, জেলা ওলামা দলের সহ-সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলম চৌধুরী, ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম উজ্জ্বল, হাজিক দাঈয়ান ইশতী, জুলাই কন্যা লাবণ্য রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকার ফার্মগেট এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে মর্মান্তিকভাবে নিহত হন ছাত্রদল নেতা শহীদ তাহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin