বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

১০ লক্ষাধিক টাকা নিয়ে উ-ধাও এনজিও আসিয়াবের সুজানগর শাখার হিসাবরক্ষক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৬৯ Time View

এম এ আলিম রিপন,সুজানগরঃ বেসরকারী উন্নয়ন সংস্থা আসিয়াব সুজানগর শাখার কাম হিসাবরক্ষক মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে ১০ লক্ষ ৫৯,৬৭৮ টাকা হাতিয়ে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত হাফিজুর রহমান পাবনা জেলার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের চরছাইকোলা গ্রামের মোঃ বরাত আলীর ছেলে। এই ঘটনার পর থেকে হাফিজুর রহমান পলাতক রয়েছেন। এ ঘটনায় বেসরকারী উন্নয়ন সংস্থা আসিয়াব সুজানগর শাখার শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম অভিযুক্ত হাফিজুর রহমানকে প্রধান আসামী করে এবং হোসেন আলী খলিফা ও শহিদুর রহমান নামক মোট তিনজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানাযায়, সদস্যদের মাঝে লোনের টাকা বিতরণের জন্য গত ২৯ জুলাই সুজানগর আসিয়াবের শাখা অফিস থেকে কাম হিসাবরক্ষক হাফিজুর রহমান আসিয়াবের অ্যাকাউন্ট নম্বরের ১০ লাখ টাকার একটি চেক সুজানগর ইসলামী ব্যাংক শাখা থেকে উত্তোলনের জন্য নিয়ে আসেন। পরে এদিনই তিনি ব্যাংকে গিয়ে ওই টাকা উত্তোলন করে আর অফিসে না গিয়ে পালিয়ে যায়। পরে অনেকক্ষণ দেরি হওয়ায় অফিসের কর্মকর্তারা হাফিজুরের মোবাইল নম্বরে কল দিলে মোবাইল নম্বরটি বন্ধ পাওয়ায় ম্যানেজার ব্যাংকে গিয়ে জানতে পারেন তিনি অনেকক্ষণ আগেই ১০ লক্ষ টাকা উত্তোলন করে নিয়ে চলে গেছেন। যা সিসি ক্যামেরায় তার টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার ভিডিও সংরক্ষিত রয়েছে। আসিয়াব সুজানগর শাখার শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম জানান, ওই ১০ লাখ টাকাসহ অফিস থেকে আরও ৫৯,৬৭৮ নগদ টাকা নিয়ে পালিয়ে গেছে হাফিজুর। এ বিষয়ে সুজানগর থানার ওসি(তদন্ত) লালবুর রহমান জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে পলাতক অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে। বেসরকারী উন্নয়ন সংস্থা আসিয়াব এর সমন্বয়কারী রফিকুল ইসলাম জানান, অভিযুক্ত হাফিজুর রহমান ২০২৫ সালের জুলাই মাসে আসিয়াবের সুজানগর শাখায় যোগদান করেন। সবার বিশ্বস্ততার সুযোগ নিয়ে এমন একটি কান্ড ঘটাবেন, তা অফিসের কোন কর্মকর্তা ভাবতেও পারিনি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ,তাই আশা করি হাফিজুর রহমান নামক এই প্রতারককে অতি দ্রুত গ্রেফতার করে সংশ্লিষ্ট প্রশাসন আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin