বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

আসন্ন গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বেলাল বুশ নিজেকে ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষনা করায় তার বিরু/দ্ধে অপ/প্রচার শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৬৭ Time View

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যানর পদে নির্বাচন করার ঘোষনা দিয়ে দলীয় নেতা কর্মী সমর্থকদের নিয়ে উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের গোদাগাড়ী পৌরসভা শাখার সভাপতি মোঃ সফিকুল ইসলাম ওরফে বেলাল বুশ তিনি মানুষের ভালবাসা ও সাড়াও পাচ্ছেন। তিনি দুঃসময়ে জনগণের পাশে থেকে কাজ করার কথা তুলে ধরে বলেন, গোদাগাড়ী উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিনত করতে কাজ করতে চান।

খোঁজ নিয়ে জানা গেছে , সফিকুল ইসলাম ওরফে বেলাল বুশ দলের দুঃসময়ে রাজপথে সম্মুখ সারিতে ভূমিকা পালন করেছেন। তিনি সব সময় কেন্দ্রের নির্দেশনা গোদাগাড়ীতে বাস্তবায়নের জন্য নেতা, কর্মী সমর্থকদের নিয়ে আপ্রাণ চেষ্টা করেছেন। তিনি ছিলেন রাজপথের লড়াকু সৈনিক তিনি গত সংসদ নির্বাচনে দলীয় লোকজন, মাছ চাষীদের নিয়ে সবসময় দলীয় প্রার্থী অব. মেজর জেনারেল শরিফ উদ্দীনের পক্ষে কাজ করে আলোচনার কেন্দীয় বিন্দুতে উঠে আসেন। তিনি নিজে অত্যাচারিত হয়েও নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছেন, গরীব দুঃখি মানুষের পাশে ছিলেন।

শফিকুল ইসলাম বেলাল বলেন, “আমি দীর্ঘদিন ধরে মৎস্যজীবি দলের রাজনীতির সাথে জড়িত। জনগণের কাছ থেকে সেবা করার লক্ষ্যে উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছি। এ কারণে একটি মহল আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কয়েকটি অনলাইন পোর্টালে আমার নামে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করছে।” তিনি আরও বলেন, “ওইসব পোর্টালে আমার ও আমার পরিবার সম্পর্কে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ অপপ্রচারের অংশ বলে আমি মনে করি। কোনো ধরনের তথ্য যাচাই না করেই এ ধরনের সংবাদ প্রকাশ করা দুঃখজনক। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বেলাল বলেন, “আমি জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। অপপ্রচার করে আমাকে নির্বাচন থেকে দূরে সরানো যাবে না।”

শিক্ষা জাতীর মেরুদণ্ড আর শিক্ষকেরা হলেন, মানুষ গড়ার করিগর তাই শিক্ষা খাতে বিশেষ নজর দিয়ে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতার ব্যবস্থা করা, শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হবে। “আমি রাজনীতি করছি জনগণের জন্য। আমার মূল লক্ষ্য একটি জনবান্ধব, দুর্নীতিমুক্ত ও সেবামুখী উপজেলা পরিষদ গড়ে তোলা।
এসময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin