বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

ঘাটাইলে একাধারে ৪০ দিন জামাতে নামাজ আদায়কারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৯৭ Time View

ঘাটাইল প্রতিনিধি।।
টাঙ্গাইলের ঘাটাইলে সাবিলুল খাইর ফাউন্ডেশনের উদ্যোগে একাধারে ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের ধর্মীয় অনুশাসনের প্রতি আগ্রহ বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং সুশৃঙ্খল জীবন গঠনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় ঘাটাইল সরকারি গণপাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক, সনদপত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে নৈতিক অবক্ষয়, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে ধর্মীয় শিক্ষা ও নিয়মিত ইবাদতের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা যদি ছোটবেলা থেকেই জামাতে নামাজ আদায়, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের শিক্ষা গ্রহণ করে, তবে তারা ভবিষ্যতে আদর্শ, সুনাগরিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠবে।

বক্তারা আরও বলেন, শুধু পুরস্কার দেওয়াই নয়, শিক্ষার্থীদের মধ্যে ধারাবাহিকভাবে ভালো কাজের প্রতিযোগিতা সৃষ্টি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। আগামী দিনেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সাবিলুল খাইর ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সম্মাননা প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin