বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন

দু/র্গম পাহাড়ি জনপদে কর্মসংস্হান ও আত্মনির্ভরশীলতার ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪৭ Time View

বান্দরবান (থানচি) প্রতিনিধি :মথি ত্রিপুরা।

বান্দরবান পার্বত্য জেলা দুর্গম পাহাড়ি এলাকার জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে। এ কার্যক্রমের আওতায় ৩ আগস্ট ২০২৬ তারিখে, ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের অধিনস্ত ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর সার্বিক তত্ত্বাবধানে বান্দরবানের দুর্গম বাকলাইপাড়া ও প্রাতাপারা এলাকায় স্থানীয় জনগণের জন্য পুকুর প্রস্তুতকরণ ও বিভিন্ন প্রজাতির পাঁচ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল রুই, সরপুটি, তেলাপিয়া ও নাইলোটিকা প্রজাতির মাছ। পাশাপাশি মাছ চাষের সফলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় মাছের খাদ্য (ফিড) ও প্রয়োজনীয় সরন্জামাদি বিতরণ করা হয়।

এছাড়াও একই কর্মসূচির অংশ হিসেবে পাইনোয়ামপাড়া গ্রামের বিদ্যুৎ সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে সোলার প্যানেল ও ব্যাটারি প্রদানের মাধ্যমে সোরবিদ্যুৎ নিশ্চিত করা হয়েছে, যা স্থানীয় পারাবাসীদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি শিক্ষা, যোগাযোগ ও অন্যান্য সামাজিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ, বাকলাইপারা সাবজোন কমান্ডার, স্হানীয় পারাসমূহের কারবারি, ধর্মজাযক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাকলাইপারা সাবজোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষায় নয়, দুর্গম এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন এবং মানবিক সহায়তা প্রদানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আজকের এই উদ্দ্যোগ স্থানীয় জনগণের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে আয়ের নতুন উৎস সৃষ্টি করবে। অন্যদিকে সোলার প্যানেল ও ব্যাটারি বিদ্যুৎ সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জীবনযাত্রাকে আরও সহজ ও উন্নত করবে।

স্থানীয় পাড়াবাসী বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম দুর্গম অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি সেনাবাহিনী ও স্থানীয় জনগণের পারস্পরিক আস্থা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin