রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

ক্ষেতলালে জুলাই গ/ণঅভ্যুত্থান-২০২৬ উপলক্ষে প্র/স্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৭৪ Time View

মো. দেলোয়ার হোসেন বাবু,
স্টাফ রিপোর্টার ।।

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় , জুলাই গণঅভ্যুত্থান-২০২৬ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৩ আগস্ট বেলা ১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি , আব্দুর রউফ , এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ৫ আগস্ট দিবসটি পালনের সার্বিক প্রস্তুতি, সমন্বয় এবং করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়

সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, আহতদের প্রতি শ্রদ্ধা এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উপর গুরুত্ব দেওয়া হয়।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শহীদদের স্মরণে দোয়া মাহফিল, র‍্যালি ও অন্যান্য কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, পৌর বিএনপির সভাপতি আবদুল আলীম, পৌর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি , এহেতেশামুল স্বয়ন, ছাত্র প্রতিনিধি মো. শাহিনুর আলম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতান্ত্রিক অর্জনের প্রতীক। এই দিনের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে।

সভাপতি আব্দুর রউফ বলেন, সকলের সহযোগিতায় ৫ আগস্টের সকল কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালন করা হবে।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin