বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :-
বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন নওগাঁর পোরশায় ভূমি অফিস অরক্ষিত: কম্পিউটার দোকানের কর্মীর হাতে সরকারি নথিপত্র, দা;লালদের দৌরাত্ম্যের অভিযোগ মাজার ধ্বং/স করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যার প্রধান আ/সামি গ্রে/ফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখ/ল করে যানজট, চাঁ/দাবাজির অভিযোগ গোপালগঞ্জে পূর্ব বি/রোধের জেরে এক যুবকের ওপর হাম/লার অভিযোগ উঠেছে সন্ত্রা/সী অন্তর বাহিনীর বিরুদ্ধে গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন

র‌্যাব-১২ সদর কোম্পানি সিরাজগঞ্জ এর অভিযানে ৪৮ কেজি গাঁ/জাসহ ৪ জন মা/দক ব্যবসায়ী গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪৪ Time View

প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এর অভিযানে এনায়েতপুর থানা এলাকা হতে ৪৮ কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে।

১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় অদ্য ০৩ আগস্ট ২০২৬ খ্রিঃ, রাত্রী ১২.৩০ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানাধীন বারুপুর গ্রামস্থ বারুপুর কেদ্রীয় জামে মসজিদের সামনে কাচা রাস্তার উপর” একটি যৌথ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৮ কেজি গাঁজাসহ ০৪ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

২। গ্রেফতারকৃত আসামীদ্বয় ১। মোঃ রবিউল ইসলাম(৪৬) পিতাঃ মৃত ইবরাহীম, সাং বড়গাছি কারিগর পাড়া, থানাঃ পবা, জেলাঃ রাজশাহী ২। জয়দল(৫৫) পিতাঃ মৃত ইদ্রিস মিয়া, সাং মাদলা, থানাঃ কসবা, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া ৩। ইদ্রিস আলী(৫০) পিতাঃ মৃত বয়েনউদ্দীন, সাং বড়গাছি কারিগর পাড়া, থানাঃ পবা, জেলাঃ রাজশাহী ৪। মোঃ আসলাম ব্যাপারী(২৬) পিতাঃ মৃত মিয়াউল্লাহ ব্যাপারী, সাং গোপালপুর, থানাঃ এনায়েতপুর, জেলাঃ সিরাজগঞ্জ ।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় দীর্ঘ দিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রাখিয়া দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করিয়া আসছিল ।

৪। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে এনায়েতপুর থানা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin