বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :-
উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন

পরিবেশ প্রতিমন্ত্রীর স্বাক্ষর ও সিল জালসহ তদবির বাণিজ্যের অভি/যোগে প্রতা/রক টুকু শেখ আট/ক

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪০ Time View

মোংলা প্রতিনিধি ।।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের স্বাক্ষর ও সিল জাল করাসহ বিভিন্ন দপ্তরে বেআইনিভাবে তদবির বাণিজ্যের অভিযোগে মোংলায় একটি সংঘবদ্ধ চক্রের মুলহোতা টুকু শেখকে আটক করেছে পুলিশ। এ চক্রের বাকী সদস্যদের আটকে পুলিশের বিশেষ অভিযান চলছে। 

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান জানান, বাগেরহাট-০৩ আসনের (মোংলা-রামপাল) সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র অবৈধ তদবির বাণিজ্য করে আসছিলো। এমন অভিযোগের ভিত্তিতে রবিবার দিনভর পুলিশ প্রযুক্তিগত কৌশলের মাধ্যমে অভিযুক্তদের অবস্থান সনাক্ত করে।পরে বিশেষ অভিযান চালিয়ে এ চক্রের মুলহোতা টুকু শেখ (৩৫) আটক করে পুলিশ। আটক প্রতারক টুকু উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে। টুকু রাজনৈতিক খোলস পাল্টে আওয়ামী লীগ থেকে জামায়াত, এরপর এনসিপি’র দলীয় পরিচয় বহন করে আসছিলো। সর্বশেষ টুকু শ্রমিক দলের পরিচয়ে দিয়ে আসছেন।

টুকুর কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম-পদবি সম্বলিত সিল ও স্টাম্পেট জব্দ করা হয়। আটককৃতের বিরুদ্ধে রবিবার দিবাগত রাতে (সোমবার) জাল জলিয়াতি ও প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। মামলার অপর আসামীদের আটককে বিভিন্ন জায়গায় পুলিশের বিশেষ অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin