বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :-
উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন

পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝা/ড়ু হাতে ইউএনও

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৬০ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগের ধারাবাহিকতায় “ক্লিন ময়মনসিংহ” কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ সদরের দাপুনিয়া ইউনিয়নের দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

এর আগে তিনি দাপুনিয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পরিবেশে সরকারের সকল ধরনের সেবাগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক ও ইউপি সচিবসহ সকলের প্রতি আহবান জানান।

পরে যেখানে আমি সেখানেই পরিস্কার পরিচ্ছন্নতা জেলা প্রশাসকের এই শ্লোগান বাস্তবায়নে ‘ক্লীন ময়মনসিংহ’ এর আওতায় পরিস্কার পরিচ্ছন্নতা
কর্মসূচিতে অংশ নিয়ে নিজ হাতে ঝাড়ু নিয়ে দাপুনিয়া বাজারসহ বিভিন্ন পয়েন্টে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন। এসময় তিনি বলেছেন, পরিচ্ছন্নতা কেবল প্রশাসনের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের সামাজিক দায়িত্ব ও সংস্কৃতির অংশ হওয়া উচিত।

সোমবার (২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনে আয়োজনে সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে দাপুনিয়া বাজার ও বাসস্টেশন এলাকায় পরিচালিত এই পরিচ্ছন্নতা কর্মসূচিতে ইউএনও’র নেতৃত্বে অভিযানে সরকারি কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসক, গ্রাম পুলিশ, বাজার ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ক্লিন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা কার্যক্রমকে গুরুত্ব দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় আমাদের ময়মনসিংহ জেলা প্রশাসক স্যার ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি ঘোষণা করেছেন। তারই অংশ হিসেবে সদর উপজেলা প্রশাসন ‘ক্লিন দাপুনিয়া’ কার্যক্রম বাস্তবায়ন করছে। তবে আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা কারও একার দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব।

তিনি বলেন, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস এবং জনসমাগমস্থল পরিষ্কার রাখতে সবাইকে সচেতন হতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণের কোনো বিকল্প নেই।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, সারাদেশের মতো পরিচ্ছন্নতার সংস্কৃতি দাপুনিয়াতেও গড়ে তুলতে হবে। প্রতিটি দোকানের সামনে একটি করে ময়লার ঝুড়ি রাখুন। পরিচ্ছন্নতা কর্মীরা সেখান থেকে নিয়মিত ময়লা সংগ্রহ করে নির্ধারিত স্থানে ফেলবেন। এভাবেই সম্মিলিত উদ্যোগে আমরা একটি পরিচ্ছন্ন, পরিপাটি ও বাসযোগ্য সদর উপজেলা গড়ে তুলতে পারব।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি অভ্যাস ও নাগরিক সচেতনতার প্রতীক। আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হলে পরিচ্ছন্ন সদর গড়া সম্ভব।

পরিচ্ছন্নতা অভিযানে দাপুনিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হামিম রানা , ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ সানোয়ার হোসেন, ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) সালমা আক্তারসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ গ্রাম পুলিশ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে বাজার ও বাসস্টেশন এলাকার ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

দাপুনিয়া-ঘাগড়া হেল্পলাইন DGH মনে করে, পরিচ্ছন্নতা শুধু একটি অভিযান নয়,এটি আমাদের সকলের দায়িত্ব। তাই তারা সকলের প্রতি আহবান জানিয়ে বলেন-আসুন, নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্ন দাপুনিয়া গড়তে সবাই একসাথে কাজ করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin