
মো. দেলোয়ার হোসেন বাবু
স্টাফ রিপোর্টার।।
দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অবশেষে বহুল প্রত্যাশিত , ক্ষেতলাল ডায়াবেটিস হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এর ফলে ক্ষেতলাল ও আশপাশের কয়েকটি উপজেলার ডায়াবেটিস রোগীরা এখন থেকে স্থানীয় পর্যায়েই উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।
বুধবার ২৯ জুলাই উপজেলা সদরে হাসপাতালের নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ,আব্দুর রউফ ,ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুক্তারুল আলম উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান পৌর বিএনপির সভাপতি প্রভাষক আবদুল আলিম, সাধারণ সম্পাদক ,নাফিউল হাদী মিঠু, কালাই আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মাওলা, সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মানবিক উদ্যোগে জায়গা দিলেন শামসুল হুদা তালুকদার ও নাফিউল হাদী মিঠু, হারুনুর রশিদ তালুকদার।
এই হাসপাতাল প্রতিষ্ঠায় সবচেয়ে উল্লেখযোগ্য অবদান রেখেছেন ক্ষেতলাল উপজেলার সাবেক ছাত্রদল সভাপতি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং টেকনিক্যাল কলেজের সহকারি অধ্যাপক , নাফিউল হাদী মিঠু। তিনি নিজ উদ্যোগে হাসপাতালের জন্য জায়গা দিয়ে এই মানবিক কাজে সামনে এগিয়ে এসেছেন।
স্থানীয়রা মনে করেন, নাফিউল হাদী মিঠুর এই মহৎ উদ্যোগ ক্ষেতলালের হাজারো ডায়াবেটিস রোগীর জন্য আশীর্বাদ হয়ে থাকবে।
বক্তারা বলেন, এই হাসপাতাল চালু হলে ক্ষেতলালের মানুষকে আর ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসার জন্য জয়পুরহাট বা বগুড়া ছুটতে হবে না। এখানে রোগ নির্ণয়, নিয়মিত ফলোআপ, ইনসুলিন সেবা, পায়ের যত্ন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।
জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান বলেন, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এই ডায়াবেটিস হাসপাতাল সেই লক্ষ্যেরই একটি অংশ।
উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান বলেন, এটি কোনো দলের নয়, এটি ক্ষেতলালের মানুষের হাসপাতাল। সবার সহযোগিতায় আমরা এটিকে একটি আধুনিক ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব। এবং আরো বলেন ।
জয়পুরহাট দুই আসনের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী স্যার সম্পত্তি ক্ষেতলাল ডায়াবেটিক্স হাসপাতালে উন্নয়ন কল্পে ২০ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন।