বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :-
বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন নওগাঁর পোরশায় ভূমি অফিস অরক্ষিত: কম্পিউটার দোকানের কর্মীর হাতে সরকারি নথিপত্র, দা;লালদের দৌরাত্ম্যের অভিযোগ মাজার ধ্বং/স করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যার প্রধান আ/সামি গ্রে/ফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখ/ল করে যানজট, চাঁ/দাবাজির অভিযোগ গোপালগঞ্জে পূর্ব বি/রোধের জেরে এক যুবকের ওপর হাম/লার অভিযোগ উঠেছে সন্ত্রা/সী অন্তর বাহিনীর বিরুদ্ধে গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন

কুমিল্লায় দশম শ্রেণির শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ, কোতোয়ালী মডেল থানায় বাবার অভি/যোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪৩ Time View

তরিকুল ইসলাম তরুন।।

কুমিল্লা সদর উপজেলার বদরপুর (কালীয়াজুরী পাক্কার  মাথা) সংলগ্ন  এলাকার দশম শ্রেণির শিক্ষার্থী তাহসিন মজুমদার (১৬) রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার বাবা মো. শাহাদাত হোসেন মজুমদার।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১ আগস্ট ২০২৬ তারিখ বিকেল প্রায় ৩টা দিকে কোচিংয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় তাহসিন। এরপর থেকে সে আর বাসায় ফিরে আসেনি।

পরিবারের দাবি, ওইদিন রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে তাহসিনের মা তাসলিমা আক্তারের মোবাইল ফোনে একটি অজ্ঞাত নম্বর থেকে কল আসে। কলকারী জানতে চান, তাহসিন তাদের ছেলে কি না। পরিচয় নিশ্চিত করার পর ফোনটি কেটে দেওয়া হয়। পরে রাত ১টা ৩০ মিনিটের দিকে আবারও একই নম্বর থেকে ফোন করে তাহসিনের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হলে সে জানায়, তাকে মারধর করা হচ্ছে। এরপর পুনরায় ফোনটি বিচ্ছিন্ন হয়ে যায়।

অভিযোগকারী জানান, ঘটনার পর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাহসিনের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তিনি থানার সহযোগিতা কামনা করেছেন।

নিখোঁজ তাহসিন মজুমদারের বয়স ১৬ বছর। তিনি কুমিল্লা সদর উপজেলার বদরপুর (কলিয়াজুরী পাক্কার মাথা) সংলগ্ন  এলাকার বাসিন্দা। তার গায়ের রং ফর্সা এবং উচ্চতা প্রায় ৪ ফুট ৩ ইঞ্চি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে আবেদন জানিয়েছেন তার বাবা মো. শাহাদাত হোসেন মজুমদার।এবিষয়ে বিএনপি নেতা আলমঙ্গীর হোসেন জানান আমরা বুজতে পারতেছিনা কারা এমন ঘটনা ঘটাতেপারে,পুলিশ দোষী দের ধরে আইনের আওতায় এনে বিচার করা হোক,

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin