বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

যশোরে বিজিবির পোশাক ও ওয়াকিটকিসহ ৩ ভুয়া সীমান্তরক্ষী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩৭ Time View

​আজিজুল ইসলাম, যশোর: সীমান্তরক্ষী বাহিনী বিজিবির ভুয়া পরিচয় দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১ সেট বিজিবির সরকারি পোশাক, ২টি ওয়ারলেস সেট (ওয়াকিটকি), ২টি হ্যান্ডকাফ এবং বিভিন্ন ধরনের ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

​শনিবার (১ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটে যশোর শহরের কোতয়ালী মডেল থানাধীন ষষ্ঠিতলা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন— যশোর শার্শা থানার গোগা গাজীপাড়া গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ উজ্জল হোসেন (৩০), হরিশচন্দনপুর পূর্ব পাড়া গ্রামের মোঃ কাশেম আলীর ছেলে মোঃ আনারুল ইসলাম (৩২) এবং একই গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে মোঃ তোফাজ্জেল হোসেন (৩০)।

​ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম ষষ্ঠিতলা এলাকার রবিন্দ্রনাথ রাহার ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা নিজেদের বিজিবি সদস্য বলে দাবি করেন। পরবর্তীতে তাঁদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে ও কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে না পারায় জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাঁরা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে বিজিবির পোশাক ও সরকারি সরঞ্জামের ভুয়া পরিচয় ব্যবহার করে যশোর ও আশপাশের জেলাগুলোতে ডাকাতি ও ছিনতাই চালিয়ে আসছিলেন।

​পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের ভেতর খাটের নিচে লুকিয়ে রাখা সাদা বস্তা থেকে ১ সেট বিজিবির সরকারি পোশাক, ২টি হ্যান্ডকাফ, ২টি ওয়াকিটকি, ১টি চাইনিজ কুড়াল, ২টি স্টিলের কাটারি, ১টি ইলেকট্রিক গ্রাইন্ডার মেশিন, ১টি তালা কাটার মেশিন, হেকসো ব্লেড ও নোস প্লায়ার্স জব্দ করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত উজ্জল হোসেনের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন অপরাধে ৫টি এবং তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আজ রবিবার (২ আগস্ট) বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin