শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :-
কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ ময়মনসিংহে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীতে ৮০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন সবক প্রদান

বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চু/রির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রে/প্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৮৫ Time View

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: মোঃ মহিউদ্দিন খাঁন রানা।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দুর্গাসাগর পর্যটন কেন্দ্র থেকে একটি হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার মো. জামাল হোসেন এবং পাহারাদার-কাম-মালী অলিউল রহমান অলি-কে গ্রেপ্তার করেছে বিএমপির এয়ারপোর্ট থানা পুলিশ।

রবিবার (০২ আগস্ট ২০২৬) এ ঘটনাকে কেন্দ্র করে বাবুগঞ্জসহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্য, দুর্গাসাগর শুধু একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রই নয়, এটি বরিশালের ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ স্থান। সেখানে সংরক্ষিত হরিণ চুরির অভিযোগ জনমনে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানায় দায়েরকৃত মামলা নং-০৫, জিআর-১৫৫, তারিখ ০৭ আগস্ট ২০২৫, দণ্ডবিধির ৩৮০ ধারায় দুর্গাসাগর পর্যটন কেন্দ্র থেকে একটি হরিণ চুরির অভিযোগে মামলা রুজু হয়। প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ রয়েছে, চুরি করা হরিণ জবাই করে এর মাংস ভক্ষণ করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে নতুন তথ্য বা অন্য কোনো ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুর্গাসাগরের মতো একটি সরকারি সংরক্ষিত স্থানে এমন ঘটনা বন্যপ্রাণী সংরক্ষণ ও সরকারি সম্পদ রক্ষার বিষয়টিকে নতুন করে সামনে নিয়ে এসেছে। সচেতন মহল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, অভিযোগটি বর্তমানে তদন্তাধীন। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তরা আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin