শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :-
কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ ময়মনসিংহে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীতে ৮০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন সবক প্রদান

নীলফামারী জেলা পুলিশের আয়োজন  বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৮৩ Time View

মোঃ হামিদার রহমান নীলফামারীঃ

২ই আগস্ট রোজ রোববার সকাল ৯ ঘটিকায় নীলফামারী পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ নীলফামারীর বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের অংশগ্রহণে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। 

 মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নীলফামারী জেলার  পুলিশ সুপার  ফরহাদ হোসেন খাঁন।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার, নীলফামারী মাস্টার প্যারেডে অংশগ্রহণকৃত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

প্যারেড কমান্ডার হিসেবে মাস্টার প্যারেড পরিচালনা করেন  মোফাজ্জল হোসেন সরকার, আর.আই. পুলিশ লাইন্স নীলফামারী।

এছাড়াও মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন  মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী;  এ বি এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী;  ফারুক আহমেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সার্কেল নীলফামারী;  এ,কে,এম ওহিদুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল, নীলফামারী; জ্যোতির্ময় ঘোষ সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবি,  আব্দুল্লাহ আল মাহমুদ খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (প্রবি) সহ নীলফামারী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।

মাষ্টার প্যারেড শেষে পুলিশ সুপার  মোটরযান শাখা ও পুলিশ লাইন্স অস্ত্রাগার পরিদর্শন করেন।

হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin