শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :-
কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ ময়মনসিংহে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীতে ৮০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন সবক প্রদান

গোপালগঞ্জে -২০২৫ সালে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৯৫ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ 

“আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে” -এ স্লোগানকে সামনে রেখে
– ২০২৫ সালের প্রাথমিকের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০ টায় গোপালগঞ্জ সদর উপজেলার এস.এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে ডাঃ রাবেয়া আক্তার, (এস.এম.সি.) এর সভাপতিত্বে -২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভার আয়োজন করা হয়। 

উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান, জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জ্যোৎস্না খাতুন। 

উক্ত সভায় -২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, সনদপত্র, ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

উক্ত সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, তোমাদের এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং জাতির জন্য এক গৌরবময় অর্জন।নিষ্ঠা, পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে তোমরাই একদিন দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। নৈতিক মূল্যবোধ চর্চা এবং শৃঙ্খলাপূর্ণ জীবন গঠনের পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার ও নিয়মিত অধ্যয়ন একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।

এ সময় এস.এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ এর শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin